সিলেট | |
প্রকাশিত: 7:10 PM, February 15, 2022
।জানাযা থেকে ফেরার পথে প্রাণ হারালেন বড়লেখার শিবির নেতা।
প্রভাতবেলা প্রতিবেদক♦ মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাবেক শিবির নেতা আব্দুর রব। সন্ধ্যা ৬ টার দিকে চান্দগ্রাম – কুলাউড়া সড়কের পানিধার এলাকার সানাই কমিউনিটি সেন্টারের সামনে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মটর সাইকেল অটোরিকশা (সি,এন,জি ) মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান আব্দুর রব। ছিকামহলের তরুণ সমাজকর্মী আব্দুর রবের বয়স আনুমানিক ৩৩ বছর।
আব্দুর রব মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের ছিকামহল গ্রামের মরহুম মুহাম্মদ ইবরাহিম এর পুত্র। সদ্য সাবেক ছাত্র নেতা এবং সদর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুর রব একটি জানাযা থেকে ফিরছিলেন। আব্দুর রব বড়লেখা শহর শিবিরের সাবেক সভাপতি।
৪ ভাইয়ের সবার ছোট আব্দুর রব। বড় ভাই বাড়ীতে অসুস্থ দীর্ঘ দিন থেকে।এক ভাই আব্দুর রউফ ফ্রান্স প্রবাসী। আরেক ভাই দেশে। আগামী ১৮ ফেবরুয়ারী অসুস্থ বড় ভাইকে নিয়ে অপারেশনের জন্য ইন্ডিয়া যাওয়ার কথা ছিল। বাবাহারা আব্দুর রবের হতভাগিনী মা’র আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি