জুড়ীতে চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ

প্রকাশিত: 9:25 PM, April 24, 2024

জুড়ীতে চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
প্রতিনিধি, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. আলী হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।বুধবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার বাছিরপুর এলাকায় ঘটনাটি ঘটে।

মো. আলী হোসেন পশ্চিমজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।

 

চেয়ারম্যান প্রার্থী বলেন, আমার নির্বাচনী প্রচারণা বন্ধ করতে আক্রমণ করা হয়। উপজেলার সকল মানুষের কাছে আমার বিচার দিলাম। আপনারা আমার এই বিচার করবেন। আমার আর কিছু বলার নেই।

 

এদিকে মো. আলী হোসেনের ছোট ভাই মো. আমীর বলেন, আমার ভাইকে সাইদুর রহমান, মুহিব এবং সুহেল আক্রমণ করে। এই ঘটনা ঘটিয়েছেন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলী। মূলত নির্বাচন থেকে দূরে রাখতে এই আক্রমণ করা হয়। আমরা তাদের বিরুদ্ধে থানায় মামলা করবো। বর্তমানে আমি ভাইকে নিয়ে সিলেট যাচ্ছি।

আরও পড়ুন  জাতির পিতার প্রতিকৃতিতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

 

অভিযোগের বিষয়ে কিশোর রায় চৌধুরী মনির সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাপস দাশ নামের একজন কল রিসিভ করে বলেন, কিশোর রায় গণসংযোগে আছেন।

পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনফর আলীর সাথে অভিযোগের বিষয়ে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বিষয়টি সম্পর্কে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং জানান, মামলা হলে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ