সিলেট | |
প্রকাশিত: 12:00 PM, July 27, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
সিরি আ’তে সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়ে দুই ম্যাচ হাতে রেখেই লিগ চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস।
এরই মধ্য দিয়ে টানা নবম লিগ শিরোপা জয়ের উৎসবে মাতল তুরিনের ক্লাবটি। ২০১৯/১৯ মৌসুমে যোগ দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসবে মাতলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক খেলা শুরু করে মাউরিসিও সাররির শিষ্যরা।
গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। পর্তুগীজ মহাতারকা রোনালদোর পেনাল্টি গোলের মধ্য দিয়ে ১-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় তুরিনের দলটি। চলতি মৌসুমে যা সি আর সেভেনের ৩১তম গোল এটি।
দ্বিতীয়ার্ধে সাম্পদোরিয়ার রক্ষণে চাপ দিতে থাকা জুভেন্টাস ব্যবধান দ্বিগুণ করে ৬৭ মিনিটে। রোনালদোর ডান পায়ের কোনাকুনি শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। সামনে থাকা ইতালিয়ান ফরোয়ার্ড ফেডেরিকো বের্নারদেস্কি সুযোগ কাজে লাগান অনায়াসে।
এর মধ্য দিয়ে ৮৩ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত হয় জুভেন্টাসের। ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইন্টার মিলান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি