জুড়ীতে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান জনদুর্ভোগের কোন তোয়াক্কা করছে না

প্রকাশিত: 8:26 PM, September 17, 2021

জুড়ীতে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান জনদুর্ভোগের কোন তোয়াক্কা করছে না
জুড়ীতে ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের যথেচ্ছাচার। উন্নয়ন কাজের যন্ত্রপাতি, গাড়ী ব্যস্ততম জন ও যানচলাচলে  ফেলে রেখেছে। জনদুর্ভোগের কোন তোয়াক্কা করছে না।  অতিষ্ঠ জুড়ীর মানুষ।আঞ্চলিক অফিস, জুড়ী♦
সড়কে রেলওয়ের কোটি টাকার সম্পদ,  ঝুঁকিপূর্ণ চলাচল। কুলাউড়া- শাহবাজপুর (লাতু) রেললাইনের কাজ দীর্ঘদিন থেকে ধীর গতিতে চলছে। নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ভারতের কালিন্দি কনস্ট্রাকশন  ঠিকাদারি প্রতিষ্ঠান ইচ্ছেমতো তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
এমনি অবস্হায় নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি ও মাটি কাটার মূল্যবান তিনটি গাড়ী এক্সেভেটর সড়ক ও জনপথের ব্যস্ততম এলাকা জুড়ী শহরের মধ্যে ডাকঘর সড়কে দুদিকে বড় বড় গর্তের পাশে নরম মাটির উপর ফেলে রাখা হয়েছে।
দীর্ঘদিন ফেলে রাখায় বৃষ্টির কারণে গাড়ীর নিচের মাটি  আস্তে আস্তে সরে যাচ্ছে।যার ফলে যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।কারণ দিনরাত জুড়ী থেকে কুলাউড়া -বড়লেখা-মৌলভীবাজার সহ সারা দেশে শত শত গাড়ী ও মানুষ চলাচল করে।
এ ছাড়া পথচারী ও স্কুলগামী শত শত ছাত্র ছাত্রীদের একমাত্র পথ বন্ধ করে রাখায় সড়কে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে আশংকা রয়েছে। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা বলেন, রেলওয়ের কোনো কর্মকর্তাকে চিঠি দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ