সিলেট | |
প্রকাশিত: 2:24 PM, July 9, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুর থেকে ৯৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৮ জুলাই) বিকেল ৪টা ২০ মিনিটে জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাহীন আলম (২২) সিলেটের গোয়াইনঘাটের উত্তর প্রতাপপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে ও মো. জামিল হোসেন (২৩) পান্তুমায় গ্রামের প্রয়াত আরব আলীর ছেলে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে সিলেট জেলার জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি