সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৪
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল কবির মেনন। অনুষ্ঠানে ই-পাসপোর্ট কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ঢাকা থেকে আসা কর্মকর্তারা ও ই-পাসপোর্ট প্রকল্পের কারিগরি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও স্থানীয় নেতারা, বাংলাদেশি ডায়াসপোরার সদস্যরা, বাংলাদেশি স্টুডেন্ট, ই-পাসপোর্ট সেবা আবেদনকারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য এবং কনসুলেটর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বর্তমান সরকারের উন্নয়নমূলক পরিকল্পনার ধারাবাহিকতার একটি মাইলফলক। দেশের অভ্যন্তরে ও বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রধান অতিথি উপস্থিত সবাইকে ধারণা দেন ও উপস্থিত অতিথিদের সঙ্গে মতবিনিময় করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি কয়েকজন আবেদনকারীকে পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন।
ভারপ্রাপ্ত কনসাল জেনারেল ফাহমিদা সুলতানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, কানাডায় বাংলাদেশি ডায়াসপোরার সদস্য ও এখানে অধ্যায়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য আজ অত্যন্ত আনন্দের দিন। এখন থেকে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টো থেকে পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে রূপরেখা প্রণয়ন করেছেন তা বাস্তবায়নের ধারাবাহিকতায় চালু হলো ই-পাসপোর্ট সেবা কার্যক্রম। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে ই-পাসপোর্ট কার্যক্রমের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সক্রিয় অংশীদার হতে পেরে আমরা গর্বিত। সবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ তথা ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি