সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
বিশ্বভুবন ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে এই পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে আইনি লড়াই চালানোর কথা বলেছেন তিনি। তবে স্বামী ট্রাম্পের পরাজয় কিংবা বাইডেনের জয়ের বিষয়ে এখনো মুখ খোলেননি মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, নির্বাচন নিয়ে মেলানিয়া কোনো কথা বলবেন না বলেই ধারণা করা হচ্ছে।
ট্রাম্পের নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বলেছেন, তিনি (মেলানিয়া ট্রাম্প) চুপচাপ রয়েছেন। কৌশল প্রণয়নের মতো বিষয়ে ট্রাম্পের পরিবারের অন্যান্য সদস্য বা ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে তিনি কোনো বৈঠক করেননি।
গত মঙ্গলবার ভোটদানের পর ট্রাম্প ও মেলানিয়াকে গত দুদিন ধরে জনসমক্ষে দেওয়া যায়নি। কিন্তু গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের ইস্ট রুমে জনসমক্ষে আসেন ট্রাম্প ও মেলানিয়া। ওই সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, মেলানিয়া ভালো আছেন। তবে পাশে দাঁড়ানো মেলানিয়া কোনো কথা বলেননি।
ওই কর্মকর্তা আরও বলেছেন, মেলানিয়া হোয়াইট হাউসেই রয়েছেন। তিনি কোথাও যাননি। গত শুক্রবার একটি টু্ইট করেন মেলানিয়া। তবে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি তিনি।
ট্রাম্প হার না মানলেও বিশ্ব নেতারা ঠিকই বাইডেনকে অভিনন্দন জানিয়ে তাঁর সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি