সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাসুদ আহমেদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় আনা হচ্ছে।
জানা গেছে, করোনাভাইরাস বিস্তারের মধ্যে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন ডা. মাসুদ আহমেদ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হলেন তিনি। গত ১৮ এপ্রিল তারসহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬টি নমুনার পরীক্ষা করা হয়। যার মধ্যে একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী মাসুদ আহমেদ। খুলনা জেলায় তিনিই প্রথম করোনা শনাক্ত হওয়া চিকিৎসক।
ডা. মাসুদ আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাকে আইসোলেশনে নেয়া হয়।
ডা. মাসুদকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়ার প্রক্রিয়াকে সাধুবাদ জানাচ্ছেন সচেতন মহল এবং চিকিৎসকসমাজ। একই সাথে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।
ডা. নাসরিন আক্তার তার এফবি আইডিতে একটি স্ট্যাটাস পোস্ট করেন। তাতে মন্তব্যের ঝড় উঠে। ডা. নাসরিন লিখেন-
“ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে করোনা আক্রান্ত খুলনা মেডিকেল কলেজের ডাঃ মাসুদকে ঢাকা আনা হচ্ছে —সর্বশক্তিমান ডাঃ মাসুদকে সুস্থ করে দিক,চিকিৎসক সমাজের এই চাওয়া।
কিন্তু, গত ০৮/০৪/২০২০ তারিখে কোনোপ্রকার এয়ার এম্বুলেন্স না পেয়ে, জনৈক সাংবাদিকদের কাছে খবর পেয়ে আমাদের প্রিয় মেধাবী ডাঃ মঈনউদ্দীনের জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার চেয়ে ফোন করা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের শক্তিশালী ব্যক্তিকে,কারন ওই হেলিকপ্টার পেতে ওনার সুপারিশ লাগবে। আমাদের ভরা মিটিং এ জানতে পারলাম ওনার সরাসরি প্রত্যাখ্যান—এই চিকিৎসক তো মন্ত্রী নন, সুপারিশ করা যাবে না । আজ সূর্য কোনদিকে ওঠলো।”
ডা. কিশোয়ার পারভীন এই স্ট্যাটাসে মন্তব্যে লিখেন, ডা মঈন এর জীবন দানের মধ্যে দিয়ে এই দাবী প্রতিষ্ঠিত হলো মনে হয়। আয়েশা মুন্নী লিখেন, নেড়া একবার বেল তলায় যায়। অতীত থেকে শিক্ষা নিয়েছেন।
রহিম উল্লাহ বলেন, মানিক্যার ছিপায় পড়ে দিয়েছে। এখন কর্তৃপক্ষ করোনা নিয়ে বিপদে আছে। এটা মনে করবেননা যে এটাই নিয়ম হয়ে গেছে। ঐ সুযোগ পেতে হলে Admin cadre হতে হবে আর না হয় সৈয়দী তালিকার উপর দিকে নাম থাকতে হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি