সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে সর্বোচ্চ ভোটে নির্বাচিত এ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলুর সম্মানে ‘ডেইলি ইন্ডাস্ট্রি’ সিলেট ব্যুরো অফিসের উদ্যোগে ১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় এক সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ অবজারভারের সাবেক সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইলি ইন্ডাস্ট্রি’র ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক নয়াদিগন্তের সদ্য বিদায়ী ব্যুরো প্রধান এনামুল হক জুবের, দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেল, সিলেট প্রেসক্লাবের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বৈশাখী টেলিভিশন’র সদ্য প্রাক্তন ব্যুরো চিফ শাহাব উদ্দিন শিহাব, সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন, ’৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, দৈনিক সংগ্রাম’র ব্যুরো প্রধান কবির আহমদ, সিলেট টুয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক এম.এ মালেক, দৈনিক ভোরের কাগজ’র সিলেট প্রতিনিধি সিন্টু রঞ্জন চন্দ, দৈনিক জালালাবাদ’র স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, এসিড সন্ত্রাস প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি জুরেজ আবদুল্লাহ্ গুলজার ও ‘ডেইলি ইন্ডাস্ট্রি’র সিলেট অফিসের কম্পিউটার অপারেটর মুহাম্মদ মিজানুর রহমান।
সংবর্ধনা সভায় বক্তারা এডভোকেট দেলোয়ার হোসেন দিলু সর্বোচ্চ ভোটে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এক সময়ের তুখোড়, মেধাবী সাংবদিক দিলু যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় আইনজীবী সমিতির কার্যক্রম আরো গতিশীল হবে এবং সমিতির স্বার্থ রক্ষার পাশাপাশি আইন পেশার বিকাশে মেধার স্বাক্ষর রাখবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি