তেহরানেপার্লামেন্ট ও খোমেনির সমাধিস্থলে হামলা

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ৭, ২০১৭

বিশ্বভূবন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে পার্লামেন্ট ও আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে আজ বুধবার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পার্লামেন্টে হামলার ঘটনায় একজন নিরাপত্তারক্ষী নিহত ও খোমেনির সমাধিস্থলে কয়েকজন আহত হয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়।

আইনপ্রণেতা ইলিয়াস হাজরাতির বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের ওয়েবসাইটের খবরে বলা হয়, তিনজন বন্দুকধারী পার্লামেন্টে এ হামলা চালায়। একজনের হাতে পিস্তল ও দুজনের হাতে একে-৪৭ ছিল।

বার্তা সংস্থা আইএনএনএ পার্লামেন্টের এক সদস্যের বরাত দিয়ে জানায়, পার্লামেন্টের সব দরজা বন্ধ ছিল এবং একজন হামলাকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা বেষ্টিত ছিল।

আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানায়, একজন অস্ত্রধারী আয়াতুল্লাহ খোমেনির সমাধিস্থলে গুলি চালায় এবং কয়েকজন আহত হয়। আইএনএনএ একটি সূত্রের বরাত দিয়ে জানায়, হামলাকারী এই ব্যক্তি আত্মঘাতী ছিল। তবে তার পরিচয় ও উদ্দেশ্য জানা যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ