সিলেট | |
প্রকাশিত: 12:14 PM, February 11, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা বেশ এগিয়ে রয়েছে গত দুই মেয়াদে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভোটের ফলাফল প্রকাশের কথা থাকলেও প্রাথমিক গণনায় ইতিমধ্যে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে আম আদমি পার্ট।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে দিল্লির ২১টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। গণনায় আম আদমি ৫০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে ১৬টি আসনে।
দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্যে প্রয়োজন ৩৬টি আসন। ভোটের পর সব বুথ-ফেরত সমীক্ষার ফলাফলই পূর্বাভাস ছিল যে এ বারও জিতে দিল্লির ক্ষমতায় আসছে আম আদমি পার্টি (আপ)। এর আগে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পেয়েছিল ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩২ দশমিক ৩ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯ দশমিক ৭ শতাংশ ভোট।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি