দূর্বল ওয়ান্ডারার্সকে হারিয়ে মোহামেডানের জয়ধারা অব্যাহত

প্রকাশিত: 6:16 PM, December 26, 2023

দূর্বল ওয়ান্ডারার্সকে হারিয়ে মোহামেডানের জয়ধারা অব্যাহত

তানজীল শাহরিয়ার : দূর্বল ওয়ান্ডারার্স ক্লাবকে ১৮৪ রানে হারিয়ে জয় তুলে নিলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই ম্যাচ খেলে দু’টিতেই জিতলো ঐতিহ্যবাহী সাদা-কালো শিবির।

 

 

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মোহামেডান। দুই অপেনার তোফায়েল এবং মাজেদ উড়ন্ত সূচনা করেন। মাজেদ (২৯) আউট হয়ে অপেনিং জুটি বিচ্ছিন্ন হবার আগে ৮.৩ অভারে ৪৯ রান ওঠে। দলীয় ৬৮ রানে অন্য অপেনার তোফায়েলও (২২) সাজঘরে ফেরত যান।

 

 

রিয়াদ এবং নূর আলম উইকেটে সেট হলেও বড়ো ইনিংস গড়তে পারেননি। রিয়াদ ২৭, নূর আলম ২১ রান করেন। তবে একপ্রান্তে আস্থার সঙে ব্যাট করে যাচ্ছিলেন আনু। মাত্র ৪২ বলে ৫৫ রান তোলেন এই ডানহাতি। তার ইনিংসে ছিলো ৪টি চার এবং ৩টি ছক্কা।

 

 

আনুর বিদায়ের পর দলীয় ১৬২ এবং ১৬৪ রানে যথাক্রমে রিয়াদ এবং নূর আলমও সাজঘরে ফিরে যান। ৩৯.৪ অভারে আগের ম্যাচের সেরা খেলোয়াড় নবাবও নাঈমের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

আরও পড়ুন  কুলাউড়া থেকে ভারতীয় বিড়িসহ আটক ১

 

 

অর্ক আর আবিদের ঝড় তোলা ব্যাটিং মোহামেডানকে রান পাহাড়ে তুলে দেয়। অর্ক ৪৭ বলে ৫৮ রান তুলেছেন। তার ব্যাট থেকে আসে ৫টি চার আর ১টি ছক্কা। পাল্লা দিয়ে ঝড় তুলেছেন আবিদও — ৫ চার আর ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান আসে তার উইলো থেকে।

 

 

শেষ ১০ অভারে ৮৪ রান তোলে অর্ক-আবিদ জুটি।

 

 

নির্ধারিত ৫০ অভারে ৬ উইকেট হারিয়ে ২৯০ রান তুলে ইনিংস শেষ করে মোহামেডান।

 

 

১০ রানের মধ্যেই দুই অপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়া যায় ওয়ান্ডারার্স। ৩য় উইকেটে প্রমিজ এবং সুফিয়ান ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে ৫৭ থেকে ৬১ রানে যেতেই ৪ উইকেট খুইয়ে বসে ওয়ান্ডারার্স।

 

 

৭ম উইকেটে ২০ আর ৯ম উইকেটে ২৩ রান আসার ফলে শতরানের মাইলফলক পার করেছে ওয়ান্ডারার্স। শেষের ৩ উইকেট হারিয়ে মাত্র ২ রান যোগ করে তারা। শেষ পর্যন্ত ৩৪ অভারে ১০৬ রান তুলে অলআউট হয় ওয়ান্ডারার্স।

আরও পড়ুন  সিলেটে কফিন কাঁদে নিয়ে বিক্ষুদ্ধ জনতার মিছিল

 

 

সুফিয়ান ২৮, প্রমিজ ২৪, আজহার ১৮, মিনহাজ ১৫ রান করেন। ওয়ান্ডারার্সের ৩ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি!

 

 

মোহামেডানের সবচেয়ে সফল বোলার বাঁহাতি স্পিনার কামিল। ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন তিনি। সুফল ১৬, মুজাক্কির ১৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট লাভ করেন। এছাড়া নবাব, আনু, অর্ক ১টি করে উইকেট পেয়েছেন।

 

 

অলরাউণ্ড নৈপূণ্যের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অর্ক।

 

সর্বশেষ সংবাদ