সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৩
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেট্রোরেলে আগারগাঁও থেকে মতিঝিল যান প্রধানমন্ত্রী। মেট্রোরেলে যাত্রার সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা বাঙালি জাতির একটা উন্নত সমৃদ্ধ জীবন দেবেন বলেই এ দেশকে স্বাধীন করেছেন। আমার একটাই প্রত্যয়, আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করবো। আমার আমিত্ব বলে কিছু নেই, আমি নিজেকে উৎসর্গ করেছি, এ দেশের মানুষের কল্যাণে। মানুষ যখন শান্তি পাবে, তখন আমার বাবাও শান্তি পাবে, তিনি খুশি হবেন, তিনি নিশ্চয় সেটা দেখছেন।
প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত যাতায়াত করতে পারে, ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে সে উদ্দেশ্য নিয়েই আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার চেষ্টা করেছি। আজকে আমরা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করেছি। এরপর মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এক্সটেনশন চালু করব।
তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই জাপান সরকারকে; বিশেষ করে সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় ও মন্ত্রীকে, পাশাপাশি এই মেট্রোরেল নির্মাণকাজে যত শ্রমিক ও আরও যারা কাজ করেছে তাদের সবাইকে আজকে ধন্যবাদ জানাই। আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কোভিডের সময়েও তারা কাজ করে এটি সম্পন্ন করেছে।
দেশের মানুষের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, মানুষের প্রতি প্রত্যাশা থাকবে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তারা যেন আত্মমর্যাদা নিয়ে চলেন। যারা অগ্নিসন্ত্রাসী তাদেরকে প্রত্যাখ্যান করবেন। সেটাই চাই।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শান্তিতে বিশ্বাস করি, সৌহার্দ্যে বিশ্বাস করি। শুধু দেশে না, আন্তর্জাতিক পর্যায়েও—আমরা সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বৈরিতা নয়, এটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। সেভাবেই এগিয়ে যেতে চাই। এ সমস্ত দুর্বৃত্ত পরায়ন যারা, পুলিশকে পিটিয়ে মারে, মানুষ মারে, আগুন দিয়ে পুড়িয়ে মারে এদেরকে যেন মানুষ প্রত্যাখ্যান করেন। এদের বিরুদ্ধে যেন প্রতিরোধ গড়ে তোলে। এটাই আমার দেশের মানুষের প্রতি আহ্বান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি