দেশে ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮০ হাজার

প্রকাশিত: 2:15 PM, January 26, 2021

দেশে ফিটনেসবিহীন গাড়ি ৪ লাখ ৮০ হাজার

প্রভাতবেলা ডেস্ক:

রাজধানী ঢাকাসহ সারা দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

মঙ্গলবার হাইকোর্টে এমন প্রতিবেদন দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) আইনজীবী রাফিউল ইসলাম।

তিনি জানান, দেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি।

এর মধ্যে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০, রংপুর বিভাগে ৬ হাজার ৫৬৮, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫ এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি গাড়ি মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন রয়েছে।

আরও পড়ুন  তরুণরাই দেশকে এগিয়ে নেবে : শিরীন শারমিন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ