সিলেট | |
প্রকাশিত: 3:51 PM, November 26, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর হাতিরঝিলে দায়ের করা মামলায় দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক শাহাদাত হোসাইনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত জামিন আবেদন খারিজ করে এই আদেশ দেন।
এর আগে শাহাদাত হোসাইন আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রাম পত্রিকার প্রথম পাতায় ‘শহীদ আবদুল কাদের মোল্লার ষষ্ঠ শাহাদতবার্ষিকী আজ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেন। এরপর ১৩ ডিসেম্বর দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ ও প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজীসহ আটজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন আফজাল হোসেন নামের একজন বীর মুক্তিযোদ্ধা।
এদিকে একই মামলায় গত ২২ অক্টোবর সাংবাদিক রুহুল আমিন গাজীর জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি এখনও কারাগারে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি