দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

দোয়ারাবাজারে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জের দোয়ারাবাজারে সাফিয়া আক্তার (২০) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোযারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

 

সাফিয়া আক্তার উপজেলার মৌলারপাড় গ্রামের চাঁন মিয়ার মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাফিয়া ও তার ছোট ভাতিজা রুমন (১০) একই কক্ষে রাত্রি যাপন করেন। মঙ্গলবার ফজরের নামাজের পরে রোমন মক্তবে পড়তে যান। রোমানকে মক্তবে এগিয়ে দিয়ে এসে পরিবারের সবার অগোচরে তিনি (সাফিয়া) নিজ কক্ষে বাঁশের তীরের সাথে কাপড় পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে তার ভাবী রেছমা আক্তার ঘরে প্রবেশ করে তাকে (সাফিয়া) ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিলে পরিবারের লোকজন তাকে ফাঁস থেকে নিচে নামিয়ে আনেন। পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আতিয়ার রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠান।

 

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ