সিলেট | |
প্রকাশিত: 11:45 AM, June 10, 2020
প্রতিনিধি, দোয়ারাবাজার:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কথা কাটাকাটির জেরে দুই জনের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে জুয়েল নামে একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের আবুল কাশেমের ছেলে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জুয়েল মিয়া (১৬), একই গ্রামের আকবর আলীর ছেলে জুয়েল মিয়া (১৮) ও নেছার আলীর ছেলে রেলিম মিয়া (১৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর নৈনগাঁও গ্রামের জুয়েলসহ তিন বন্ধু মিলে ছাতক-দোয়ারা সড়কের পাশে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় একই গ্রামের সুনু মিয়ার ছেলে মঈনুল হোসেন (২০) ও ছাতক উপজেলার বেতুরা গ্রামের সিরাজ আলীর ছেলে মারুফ মিয়া (২৩) এর বাইসাইকেল দিয়ে রাস্তার পাশে বসে থাকা জুয়েলসহ বাকি দুজনের উপর ধাক্কা লাগায়।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারুফ তার কাছে থাকা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তিনজনকে আহত করে দুজনই পালিয়ে যায়। তাদের চিৎকার শোনে আত্মীয়-স্বজনেরা উদ্ধার করে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে জুয়েলের পেটের উপরিভাগে ছুরির আঘাত গুরুতর ও তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত ওসমানি মেডিক্যালে নিয়ে যাবার জন্য পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক।
এদিকে খবর পেয়ে দোয়ারা থানার ওসির নির্দেশ এসআই রাকিবুল হাসান ও এসআই আরিফ রব্বানী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম বলেন, ‘জড়িত দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেয়া হবে।’
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি