নতুন ঠিকানায় “মাদরাসা শিক্ষা অধিদপ্তর”

প্রকাশিত: 2:20 PM, January 27, 2020

নতুন ঠিকানায় “মাদরাসা শিক্ষা অধিদপ্তর”

 

প্রভাতবেলা ডেস্ক:

 

মাদরাসা শিক্ষা অধিদপ্তর এখন নতুন ঠিকানায়। রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর রেডক্রিসেন্ট বোরাক টাওয়ারের কার্যালয় থেকে অধিদপ্তরের নতুন ঠিকানা বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ভবনের সপ্তম ও দশম তলায় স্থানান্তর হয়েছে।

 

 

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীর রেডক্রিসেন্ট বোরাক টাওয়ার থেকে নিউ বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের মূল শাখার সামনে অবস্থিত বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন ভবনে অধিদপ্তরটি স্থানান্তর করা হয়েছে।

 

 

২০১৫ সালে মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী, গুণগতমান উন্নয়ন ও সুষ্ঠুরূপে পরিচালনা, তদারকি, পরিবীক্ষণ ও একাডেমিক পরিদর্শন কার্যক্রম জোরদারের লক্ষে মাদরাসা শিক্ষা অধিদপ্তর যাত্রা শুরু করে।

আরও পড়ুন  হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’ শীর্ষক আলোচনা সভা

 

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ