নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত

প্রকাশিত: 3:17 PM, September 28, 2020

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত

বিশ্বভূবন ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে সন্ত্রাসী হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বর্নো প্রদেশে নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ জন সেনা সদস্য, ১০ জন পুলিশ কর্মকর্তা এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন।

এ দিকে ঘটনার পরপরই হামলার দায় স্বীকার করে নিয়েছে সশস্ত্র জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তারা জানিয়েছে, তারা বাগা শহরের মূল সড়কে স্থলমাইন পুতে রেখেছিল। মূলত গাড়ি সেখান দিয়ে যাওয়ার সময়ই বিস্ফোরণটি ঘটে।

এরপরই চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণের পর পুলিশের দুইটি যানও ছিনিয়ে নেয় জঙ্গিরা। পরবর্তীকালে সেনা সদস্যরা অভিযান চালিয়ে সেগুলোকে উদ্ধার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ