নাগেশ্বরীতে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা

প্রকাশিত: 1:33 PM, October 3, 2023

নাগেশ্বরীতে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা

প্রভাতবেলা ডেস্ক:

নাগেশ্বরীতে সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন কবি, গীতিকার ও শিল্পী রাধাপদ রায়। তার বাড়ি উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের গোড্ডারাপাড় বটতলা। অশীতিপর এই বৃদ্ধ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় রোববার তার ছেলে থানায় মামলা করেছেন।

 

সাত মাস আগে রাধাপদ রায়ের পরিবারের সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম কচুয়াপাড়ের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম ও কদুর রহমানের কোনো একটি বিষয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে মাঝেমধ্যেই বৃদ্ধকে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে আসছিল। ৩০ সেপ্টেম্বর সকালে রাধাপদ রায় বাড়ির পাশের ডুবুরির ব্রিজের কাছে মাছ ধরতে গেলে তাকে মারধর করা হয়। আশপাশের লোকজন গুরুতর জখম রাধাপদ রায়কে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনায় ছেলে যুগল রায় রফিকুল ইসলাম ও কদুর রহমানকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা করেছেন। যুগল রায় বলেন, গত চৈত্র মাসের কথা, আমার বড় ভাইয়ের সঙ্গে জনৈক মিলনের টাকাপয়সার লেনদেন ছিল। সে সময় ওই ব্যক্তির পক্ষ নিয়ে কদুর রহমান আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। বাবা এর প্রতিবাদ করেন। কদুর তখন আমার বাবাকে দেখে নেওয়ার হুমকি দেয়। সর্বশেষ তারা সুযোগ বুঝে বাবার প্রাণনাশের চেষ্টা চালায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ