সিলেট | |
প্রকাশিত: 6:23 PM, October 8, 2023
প্রভাতবেলা ডেস্ক:
বাসযাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা ১২টার দিকে রাজধানীর কমলাপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা- মেট্রো-ব-১৫-৯২৫৮) ৪০-৪৫ জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। পথে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িতে আগুনের শিখা দেখে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। চালক বাসটিকে দাঁড় করানোর পরপরই পুরো বাসে আগুন ধরে যায়।
এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১০ জন আহত হন। এ সময় পার্শ্ববর্তী এসএফ টেক্সটাইল মিলের নিজস্ব অগ্নিনির্বাপক গ্রুপ এগিয়ে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশির ভাগ পুড়ে যায়। আহতরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ পরে জানানো যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি