নিউইয়র্কে মারা গেছেন নারী সাংবাদিক লিসার ভাই

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২০

নিউইয়র্কে মারা গেছেন নারী সাংবাদিক লিসার ভাই

প্রভাতবেলা প্রতিবেদক: নারী সাংবাদিক, ক্রীড়া লেখক ,সাবেক জাতীয় মহিলা ক্রিকেটার মাকসুদা লিসার সেজ ভাই আল-ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমেরিকার নিউইয়র্ক এর মাউন্ট সিনাই হাসপাতাল, ম্যানহাটনে (বাংলাদেশ সময়) আজ মঙ্গলবার  সন্ধ্যায় পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি দেন এই বাংলাদেশী প্রবাসী। নিউইয়র্ক-এ তার স্ত্রী ও দুই কন্যা সহ দেশে স্বজন পরিজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন প্রবাসী বাবুল।

মাকসুদা লিসা প্রভাতবেলাকে জানান, গলা ব্যাথা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ভাল হয়ে গিয়েছিলেন। আবার ডাক্তার দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুই সপ্তাহের বেশী। গত ৮ এপ্রিল থেকে। মাঝে কিছুটা ভাল অবস্থা ছিল। গত রাত থেকে অবস্থা খুব খারাপ হয়ে যায়। লাইফ সাপোর্ট এ নেয়া হয়। কিন্তু তাকে বাঁচিয়ে রাখা গেলো না।

তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত করে বলতে পারেননি লিসা।

আরও পড়ুন  অরাজনৈতিক স্বচ্ছ ব্যক্তিদের নিয়ে কমিশন গঠনের পরামর্শ

১৯৮৭ সালে স্বপ্নের দেশ আমেরিকায় পাড়ি দেন আল- ইসলাম বাবুল। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। নিউইয়র্কের লঙ্গ আইসল্যান্ড সিটিতে বসবাস করতেন তিনি। তাঁর দেশের বাড়ী ঢাকায়। মগবাজারে তার মা সহ পরিবারের অন্যান্যরা বসবাস করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ