সিলেট | |
প্রকাশিত: 7:54 PM, December 13, 2020
প্রভাতবেলা ডেস্ক:
জাতীয় পার্টিই হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক কমিটির মতবিনিময় সভায় জাতীয় গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী মুচলেকা দিয়ে জামিনে আছেন, নেতৃত্ব সংকট আছে দলটিতে। রাজনীতির মাঠে দাঁড়াতেই পারছে না বিএনপি। আবার আওয়ামী লীগ দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতায়। কেউ ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছে না। তাই নতুন প্রজন্মের সামনে জাতীয় পার্টিই হচ্ছে রাজনীতির একমাত্র প্লাটফর্ম।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই জাতীয় পার্টিকে জবাই করতে ষড়যন্ত্র করেছে। কিন্তু জাতীয় পার্টি টিকে আছে, সারা দেশেই জাতীয় পার্টির সমর্থক আছে। আগামী দিনে জাতীয় পার্টিই দেশের রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে আবির্ভূত হবে।
তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরের পর আওয়ামী লীগ ও বিএনপি দেশ পরিচালনা করেছে। কিন্তু সাধারণ মানুষের বিবেচনায় জাতীয় পার্টির শাসনামলে দেশে সুশাসন বিদ্যমান ছিল। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি