নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: 12:38 PM, October 19, 2023

নোয়াখালীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড
নোয়াখালী বেগমগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।দণ্ডপ্রাপ্ত আবুল বাশার (৫৫) সেনবাগ উপজেলার মজেদীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

 

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী বাজারের ব্যাংক রোডে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত।

 

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপারও র‍্যাব-১১, সিপিসি-৩ স্কোয়াড কমান্ডার মো. গোলাম মোর্শেদ। এছাড়াও র‍্যাব-১১, সিপিসি-৩, একটি আভিযানিক দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

 

জানা যায়, বাশার অধিক মুনাফা লাভের আশায় জনসাধারণকে কথার মায়া জালে ফাঁসিয়ে দীর্ঘদিন ধরে শেয়ালের মাংসকে ওষুধি গুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে বিক্রি করে আসছিলো। বুধবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী জেলা প্রশাসনের সহায়তায় চৌমুহনী বাজারের ব্যাংক রোডে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধী ও প্রতারক আবুল বাশারকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ