সিলেট | |
প্রকাশিত: 2:12 PM, January 22, 2020
প্রতিনিধি,নোয়াখালী :
নোয়াখালীতে আইনজীবী সহকারি এ্যাক্ট (ল’ ক্লার্ক) আইন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আইনজীবী সহকারি সমিতি ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ২টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে আইনজীবী সহকারী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা বলেন, ল’ কার্ক আইন বাস্তবায়ন আইনজীবী সহকারিদের দীর্ঘদিনের প্রাণের দাবী। ১৯৮৪ সাল থেকে আইনজীবী সহকারিরা এ আইন বাস্তবায়নের জন্য ধরনা দিয়ে আসছে। কিন্তু কোনো সরকার এ দাবী মেনে নেয়নি। এ বার আইনজীবী সহকারিরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমেছে। আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
তারা বলেন, প্রায় সকল পেশার ক্ষেত্রে আইন থাকলেও আইনজীবী সহকারিদের জন্য কোনো আইন নেই। ফলে একদিকে যে যার মতো করে যত্রতত্র গুরুত্বপূর্ণ এ পেশায় নিয়োজিত হচ্ছে, অপর দিকে সাধারণ মানুষও নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। সুতরাং আইন হলে পেশাদারিত্ব বজায় থাকবে।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও কেন্দ্রীয় যুগ্ম সাংঠনিক সম্পাদক জসিম ও সিনিয়র সদস্য মোঃ বেলাল হোসেন ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি