সিলেট | |
প্রকাশিত: 7:48 PM, March 14, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গোপন সংবাদে অভিযান চালিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুইজন ভুয়া দন্ত চিকিৎসককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)।
শনিবার (১৪ মার্চ ) দুপুর ২টার দিকে উপজেলার সুবিদখালী বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ভুয়া চিকিৎসকরা হলো- উপজেলার বাজিতা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মো. আবুল কালাম আজাদ (৪০) ও একই উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের মৃত রামেশ মজুমদারের ছেলে সুদিপ্ত মজুমদার।
র্যাব জানায়, কোম্পানি কমান্ডার রইস উদ্দিনের নেতৃত্বে শনিবার সুবিদখালী বাজারের ‘হকনুর ডেন্টাল কেয়ার’ থেকে আবুল কালাম আজাদ ও ‘পলকি ডেন্টাল কেয়ার’ থেকে সুদিপ্ত মজুমদার নামে ওই ২ ভুয়া চিকিৎসককে আটক করা হয়। চিকিৎসাশাস্ত্রে কোনো রকমের পেশাদারী ডিগ্রি অর্জন না করেও তারা দাঁতের জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে আসছিল। এমনকি নিজেদের বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিত তারা।
আটকের সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন জানান, আটক ওই দুইজন ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করেছে।
এ দিকে, স্থানীয়দের দাবি- আটকরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত। তাদের মতো আরও অনেক ভুয়া ডাক্তার রয়েছে। এমন সকল চিকিৎসকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি