সিলেট | |
প্রকাশিত: 10:59 PM, April 27, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের অসাধারণ পারফরম্যান্সই করছে বাংলাদেশ। পাকিস্তানকে রুখে দিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের দল। হকিতে পাকিস্তানকে হারানো সহজ কথা নয়। জাতীয় দল যেমন শক্তিশালী তেমন যুবারাও। আর সেই পাকিস্তানকে হারিয়েই সেমি’র টিকিট পেয়ে গেছে বাংলার যুবারা। এ জেনো ঠিক চার বছর আগের প্রতিশোধের মোক্ষম জবাব। হকির শক্তিশালী দেশটিকে ৩-৩ গোলে হারিয়ে বাংলাদেশ উঠেছে সেমিফাইনালে।
যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলা গতে এশিয়া অঞ্চল থেকে একটি দল যুব অলিম্পিকের টিকিট পাবে। সেই কাঙ্ক্ষিত টিকিট পেতে হলে বাংলাদেশকে মাত্র আর একটি বাঁধা পেরুতে হবে। সেমিফাইনামে ভারতকে হারাতে পারলেই মিলবে যুব অলিম্পিকের টিকিট।
এর আগে আজ শুক্রবার (২৭ এপ্রিল) সকালেই চাইনিজ তাইপেকে ১২-২ গোলে হারায় বাংলাদেশ। আর এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও দ্বিতীয় ম্যাচে কম্বোডিয়াকে ২০-০ গোলে হারায় বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৭- ৪ গোলে হেরে যায় বাংলাদেশের যুবারা। থাইল্যান্ডে চলমান বাছাই পর্বে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া এবং রানার্সআপ বাংলাদেশ।
বাংলাদেশ সেমিফাইনাল খেলবে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।
দুটি সেমিফাইনালই শনিবার। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। বিকেল ৫ টায় দ্বিতীয় সেমিফাইনাল হবে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। দুই ফাইনালিস্ট খেলবে আগামী অক্টোবরে আর্জেন্টিনার বুয়েন্স আইরেশে যুব অলিম্পিক গেমসে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি