সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০১৭
পাকিস্তানের সুপ্রিমকোর্ট প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও তার পরিবারের বিরুদ্ধে আনা পানামা পেপার কেলেঙ্কারির অভিযোগের রায় ঘোষণা করেছে। দেশটিজুড়ে টান টান উত্তেজনা ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মধ্যে পাকিস্তান সুপ্রিমকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেয়।
এই রায়ে আদালত যৌথ তদন্ত দলকে নওয়াজের পরিবার কিভাবে কাতারে অর্থ পাঠাত সে বিষয়ে অনুসন্ধান করার আদেশ দেয়।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ডনের প্রতিবেদককে জানান, সুপ্রিমকোর্ট তাদের রায় দেওয়ার সময় বিভক্ত হয়ে গিয়েছিলো ৩-২ ফলাফলে। প্রধানমন্ত্রী এক পত্রের মাধ্যমে জানান এই তদন্তে সহযোগিতা করতে একটি কমিশন গঠন করবেন।
আসিফ আরো জানান, আমরা যেকোনো ধরনের তদন্তের জন্য প্রস্তুত। আদালতে আমাদের প্রতিপক্ষ যে উপযুক্ত প্রমাণ ও যুক্তি দেখিয়েছে তা যথেষ্ট ছিলো না। আমাদের দল (মুসলিম লীগ) জয়ী হয়েছে।পাঁচজন কে নিয়ে বেঞ্চ গঠন হয় আদালতে। অপর পক্ষের বাদী হিসেবে ছিলেন তেহরিক ই ইনসাফ, জামাতে ইসলামী, ওয়াতান পার্টি এবং অল পাকিস্তান মুসলিম লীগ।
রায় ঘোষণার সময় আদালতের বাইরে ছিলেন তেহরিক ই ইনসাফ ও মুসলিম লীগের কর্মীরা। গত বছর পানামা পেপার্সে প্রকাশিত লাখ লাখ গোপন নথিতে বিশ্বব্যাপী রাজনৈতিক নেতা ও শীর্ষ ব্যবসায়ীদের গোপন সম্পদের তথ্য ফাঁস হয়।
পানামার ল ফার্ম মোসাক ফনসেকার ফাঁস হওয়া সাড়ে ১১ লাখ নথির মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সন্তান মরিয়াম, হাসান ও হুসেইন নওয়াজের নামে আটটি অফশোর কোম্পানি থাকার তথ্য আসে।
এসব তথ্য ফাঁসে পরিবারটির সম্পদ, অফশোর হোল্ডিংস ও ব্যাণিজ্যিক স্বার্থ নিয়ে পাকিস্তানজুড়ে ব্যাপক রাজনৈতিক বিতর্ক দেখা দেয়। বিরোধীদলগুলো প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে তদন্তের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে এবং নওয়াজের পদত্যাগ দাবি করে।
প্রধানমন্ত্রী নওয়াজের সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ প্রথম দিকে ফাঁস হওয়া নথির তথ্য প্রত্যাখ্যান করে সেগুলো জাল বলে দাবি করেন।
সূত্র: ডন

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি