সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক: মৃত্যুদণ্ড কার্যকরের পর জামায়াতে ইসলামী আমির মতিউর রহমান নিজামীর লাশ নিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পাবনার উদ্দেেশ বেরিয়েছে অ্যাম্বুলেন্স। পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
এরআগে, বুধবার রাত ১২ টা ১০মিনিটিটে ঢাকার কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জামায়াতে ইসলামীর আমির নিজামী সপরিবারে ঢাকার বনানীতে থাকতেন। তবে তার দাফন তার গ্রাম পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুরে করার প্রস্তুতি চলছে।
মধ্যরাতে মৃত্যুদণ্ড কার্যকরের পর রাত দেড়টায় দুটি অ্যাম্বুলেন্স কারাফটক দিয়ে বেরিয়ে আসে, এর একটিতে রয়েছে জামায়াত আমিরের লাশ। সামনে-পেছনে রয়েছে র্যাব ও পুলিশের ছয়টি এবং কারা কর্তৃপক্ষের একটি গাড়ি।
পুলিশ জানিয়েছে, কারাগার থেকে বেরিয়ে ফার্মগেইট, উত্তরা হয়ে বাইপাইল দিয়ে টাঙ্গাইল হয়ে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে পাবনার সাঁথিয়ায় যাবে লাশবাহী অ্যাম্বুলেন্স।
এজন্য মহাসড়কের গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাবনায়ও কড়া পাহারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সাঁথিয়ার ধোপাদহ ইউনিয়নের মনমথপুরে গ্রামের মনমথপুর মাদরাসা মাঠে জানাজা শেষে নিজামীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। রাত ৯টার পর থেকেই সাঁথিয়া বাজার, মনমথপুরসহ বিভিন্ন এলাকায় নেমে আসে সুনসান নীরবতা। এলাকায় পুলিশি টহলও রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি