পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন এমরান চৌধুরী

প্রকাশিত: 6:35 PM, May 9, 2017

পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন এমরান চৌধুরী

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা দায়েরের প্রতিবাদে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগি সংগঠনের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলে পুলিশী হামলার নিন্দা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার দেশের গণতন্ত্রকামী মানুষের উপর চরম নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে পুলিশের নগ্ন হামলা। এধরনের হামলা বন্ধ করে গণতান্ত্রিক  কর্মসূচি পালনের সুযোগ দেওয়ার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ