সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: নতুন শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষার মান উন্নয়ন এবং আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে নিয়ে তিনি একযোগে কাজ করবেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রীর দপ্তরে বসে দীপু মনি সাংবাদিকদের এ কথা বলেন।
আজ শিক্ষামন্ত্রী যখন কথা বলছিলেন, তখন তাঁর পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী তাঁকে দেখিয়ে বলেন, তাঁরা দলেও ভালো টিম। এখানেও সবাই মিলে একটি টিম হিসেবে কাজ করবেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, এটা ক্ষমতা নয়, দায়িত্ব। আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। এই অঙ্গীকার করব।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর। নির্বাচনে বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। আজই নতুন মন্ত্রীরা নিজ নিজ কার্যালয়ে বসছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি