সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৭
ওই গৃহবধু হচ্ছেন সাথি বেগম (৩৬)। তাঁর শশুর শাশুড়ি দেবর মিলে রবিবার বিকাল থেকে শারীরিক নির্যাতন করে বাড়িতে বাহির থেকে তালাবদ্ধ করে রেখেছেন এমন অভিযোগ করেছেন তিনি। তাঁরা তাকে তালা দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলেও তিনি জানিয়েছেন।
পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে আসে। স্থানীয় দুই ইউপি মেম্বার মানিক মিয়া ও কলু মিয়া পুলিশের সাথে সহায়তা করে গ্রীল ভাঙ্গার চেষ্টা করবেন বলে প্রভাতবেলাকে কে জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির প্রধান ফটকে দু’টি বড় তালা দেওয়া রয়েছে। ভিতর থেকে নির্যাতিত মহিলা সাথি বেগম নির্যাতনের ফলে আর্ত চিৎকার করছেন। সাথে উনার ছোট বাচ্চা ও দেখা যায়।
সাথি বেগম জানান, তিনি ঢাকার বাসিন্দা; ৭ বছর আগে দুবাই যান ওখানেই পরিচয় হয় সেবুলের সাথে। পরে ৬ বছর আগে দেশে এসে তাদের বিয়ে হয়। একটা বাচ্চাও রয়েছে তাদের।
কিন্তু সেবুল মিয়া অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়লে কলহ শুরু হয়। সাথি বেগম জানান এরকম নির্যাতন হরহামেশা হয়েছে। বহুবার শালিস হয়েও কোনো সমাধান হয়নি। এখন সাথি বেগমকে সরিয়ে দিতে নির্যাতন বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৮ টা পর্যন্ত) উদ্ধার সম্ভব হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি