সিলেট | |
প্রকাশিত: 4:44 PM, September 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্বব্যাপী করোনার প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী চিকিৎসা সেবার সংকট থাকায় ফেঞ্চুগঞ্জ উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ক্রিস্টাল লাইট কমিউনিটি সেন্টারে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সিলেট হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির ডাক্তারদের সহযোগীতায় এতে পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়েছে।
মোহম্মদ আলীর সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বোর্ড মেম্বার ডা. এমদাদুল হক, , ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জালালাবাদ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. মুজাহিদ খাঁন, জালালাবাদ মেডিকেল কলেজের সিনিয়র লেকচারার নাজমুল হক, উইমেন্স মেডিকেল কলেজের পরিচালক কাপ্তান হোসেন ডা. নুরুল করিম চৌধুরী, ডা. শাহরিয়ার চৌধুরী, দক্ষিন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সহ- সভাপতি আব্দুল মান্নান, উত্তর কুশিয়ারা আন্তর্জাতিক অনলাইন গ্রুপের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মাহবুব, সমাজকর্মী রুকনুজ্জামান চৌধুরী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, নোমান আহমদ, মাহতাব উদ্দিন, রাজা আহমদ, সাকিব সোহান, আলী হাসান তালুকদার, কামরান, তানভীর, মো. আলী হোসেন, আরিফ বিল্লা প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি