সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
শ্রীলংকার বিপক্ষে টেস্ট শুরুর আগে বাংলাদেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান ছিলো সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। ৭২ ম্যাচে মুশফিকের রান ছিলো ৪ হাজার ৫৩৭। আর ৬২ ম্যাচে ৪ হাজার ৫০৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
তবে ম্যাচের ক্যান্ডি টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করার মধ্য দিয়ে মুশফিককে পেছনে ফেলেন তামিম। ৪ হাজার ৫৯৮ রান নিয়ে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। তবে বেশিক্ষণ শীর্ষে থাকতে পারেননি টাইগার ওপেনার। ম্যাচের তৃতীয় দিনেই ফের নিজের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন মুশফিক।
পাল্লেকেলে টেস্টেই অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। এই ইনিংসের সুবাদে টেস্ট ইতিহাসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের মালিক বনে যান মুশি। মুশফিকের রান এখন ৪ হাজার ৬০৫। তবে তা যে বেশিক্ষণ স্থায়ী হতে দিলেন না তামিম ইকবাল।
ক্যান্ডির পাল্লেকেলেতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুটি বাউন্ডারি হাঁকানোর মধ্য দিয়েই ফের মুশফিককে টপকে যান দেশ সেরা এই ওপেনার। এখন পর্যন্ত ৭০ রান করে অপরাজিত আছেন তামিম। যাতে ৪ হাজার ৬৬৮ রান নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই।
অন্যদিকে, ৫৭ ম্যাচে ৩ হাজার ৯৩০ রান নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ অবস্থানে থাকা বর্তমান অধিনায়ক মোমিনুল হক সৌরভের রান ৪৩ ম্যাচে ৩ হাজার ১৮৭

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি