সিলেট | |
প্রকাশিত: 2:27 PM, December 9, 2023
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদীয় ভবনের সম্মেলন কক্ষে বাঁধন সিকৃবি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সাহিল আবরার, সহ-সভাপতি রাবেয়া ফেরদৌস মিমি ও সানজিদা জান্নাত, সহ সাধারণ সম্পাদক হুমায়রা বিন আক্তার, সাংগঠনিক সম্পাদক নাছিম হক, সহ-সাংগঠনিক সম্পাদক সাইমা ইফফাত রহমান, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সাজিন, দপ্তর সম্পাদক মিশকাতুল জান্নাত মৌমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব হাসান সৈকত, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজমাইন দায়েক।
নতুন কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন, জিহাদ হোসেন, নুসরাত হোসেন জ্যোতি, মো. রায়হান ইসলাম, সুজিত কুমার দাস ও জান্নাতুন মোস্তাকিমা রিতু।
বাঁধন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সদ্যবিদয়ী কমিটির সভাপতি নাঈমা নোমার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. পার্থ প্রতিম বর্মন, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সহকারী অধ্যাপক মাহফুজুল হক মামুন। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অনান্য শিক্ষকসহ বিভিন্ন হল ইউনিটের বাঁধনকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ দিন নতুন কমিটির সভাপতি বোরহান উদ্দিন চৌধুরী সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের সব কর্মী নিজ নিজ জায়গা থেকে কাজ করে বাঁধনকে এগিয়ে নিতে সাহায্য করবেন।
প্রসঙ্গত, ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে ঢাবির ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে বাঁধনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটি দেয়া হয়। বর্তমানে বাঁধন ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান, ১২ টি জোন, ১৪১ টি ইউনিট ও ৩ টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি