সিলেট | |
প্রকাশিত: 11:54 AM, September 6, 2020
প্রভাতবেলা ডেস্ক:
বাংলাদেশসহ আরো ৯টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে বাংলাদেশসহ রয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।
গতকাল শনিবার (0৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
ফেসবুকে ওই পোস্টে তিনি আরও লিখেন, ‘মালয়েশিয়া থেকে যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এইসময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে যাওয়ার চেষ্টা করবেন না। করলে চিরদিনের জন্য কালো তালিকাভূক্ত হয়ে যেতে পারেন। আর আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাবো এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেয়া হবে।’
এর আগে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি