সিলেট | |
প্রকাশিত: 8:34 PM, April 6, 2024
তিনি বলেন, প্রতিটি বড় বিজয়ের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের নবীজীও একদিনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেননি। আমাদের অত্যাচারিত নিপীড়িত নেতাকর্মীরাও হতাশ নন। তারা বলছেন, আপনারা যদি সঠিক দিকনির্দেশনা দেন, আন্দোলনের ডাক দেন, আমরা রাজপথে প্রাণ দিয়ে হলেও গণতন্ত্র পুনরুদ্ধার করবো।
শনিবার (৬ এপ্রিল) রাজধানীর ইস্কাটন লেডিস ক্লাবে খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সরকারবিরোধী আন্দোলনে নিহত ও নিখোঁজ নেতাকর্মীদের পরিবারের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল বলেছেন, ভয়ঙ্কর ভয়াবহ দানবের আক্রমণ আমাদের ওপর চলছে। সরকার আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। অধিকার বঞ্চিত করা হয়েছে। নেতাকর্মীদের গুম করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, খুন করা হচ্ছে। বিচার বিভাগসহ রাষ্ট্রের সব স্তম্ভ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।
বিএনপি মহাসচিব বলেন, এই মাস পবিত্র মাস। আল্লাহন কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন। যে দানব সরকার আমাদের বুকে চেপে বসেছে তা থেকে মুক্তি দিন। এ সরকারকে সরাতে না পারলে দেশ ধ্বংস হয়ে যাবে। এদের বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
ফখরুল বলেন, বর্তমান কর্তৃত্ববাদী শাসক ক্ষমতা চিরস্থায়ী করতে চায়। এর আগেও তারা এই চেষ্টা করেছিল। সফল হয়নি, এবারও সফল হবে না।
ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী দিনে ঢাকাকে আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য প্রতিটি পাড়া-মহল্লায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কারও সঙ্গে আপস করে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চায় না। সেই আপসহীন নেত্রী যখন বন্দি, তখন গণতন্ত্রও বন্দি। আজ অন্যায় না করে জেলে যেতে হয়, খুন হতে হয়। সিপাহিদের হাতে মার খেতে হয়।
এসময় নিখোঁজ ও নিহত নেতাকর্মীদের পরিবারের সদস্যদের মাঝে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
আব্দুস সালাম বলেন, আজ দেশনেত্রীকে বিদেশে চিকিৎসা করতে দিচ্ছে না। এছাড়াও নিখোঁজ হওয়া পরিবারের পক্ষ থেকে বিএনপি নেতা চৌধুরী আলমের পুত্র আবু সাদাত চৌধুরী ইমন, নিহত পারভেজ হোসেনের মেয়ে রিমি, সাজেদুল হকের বোন তানজিদা ইসলাম তুলি এবং আনোয়ার হোসেনের মেয়ে রাইসা বক্তব্য রাখেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি