সিলেট | |
প্রকাশিত: 11:45 AM, October 3, 2020
বিশ্বভূবন ডেস্ক:
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দাপট কমছেই না। যেখানে গত একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখের বেশি মানব দেহে। ফলে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। যার অধিকাংশই আমেরিকা, ভারত ও ব্রাজিলের নাগরিক।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৬ হাজার ২৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৫ হাজার ৬০৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৩২ হাজার ৭৪১ জনে ঠেকেছে।
অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন প্রায় সোয়া দুই লাখ রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৫৮ লাখ ৮৬ হাজার ৯৮২ জনে পৌঁছেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৩ হাজার ৫২৪ জন।
সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও প্রায় ৮০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জনে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ৮৭৫ জনের।
প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৮ লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জনে ঠেকেছে।
পৃথিবী বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৭৭ জনে।
এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩০৫ জনের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি