সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
সময়ের সঙ্গে মহামারি রূপে গর্জে ওঠা প্রাণঘাতী করেনা ভাইরাসের ভয়াবহ তাণ্ডবে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে।
বিশ্বের নানা পরিসংখ্যান মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে ওয়ার্ল্ডওমিটার। শনিবার (২৮ জুন) তারা জানাচ্ছে, করোনা ভাইরাস বা কোভিড-১৯ রোগে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ হাজার ৮৩৯ জন। এতে মৃত্যু হয়েছে ৫ লাখ ১ হাজার ৪৩৬ জনের।
সংস্থাটি জানাচ্ছে, এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত ৫৪ লাখ ৬৬ হাজার ৩২৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। এখনো অসুস্থ রয়েছেন ৪১ লাখ ২০ হাজার ৭৪ জন। এরমধ্যে ৫৭ হাজার ৮১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত এবং মৃত্যু দুই দিকেই শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ২৫ লাখ ৯৭ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। আক্রান্তর দিক দিয়ে দেশটির পরে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও যুক্তরাজ্য। যে চীন থেকে রোগটি ছড়িয়েছে তাদের অবস্থান এখন ২২ নম্বরে (আক্রান্ত মানুষের সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা তালিকায় অবস্থান)।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি