সিলেট | |
প্রকাশিত: 2:01 AM, May 5, 2021
বিশ্বভুবন ডেস্ক:
বিশ্ব সুন্দরী হিসেবে আমরা অ্যাঞ্জেলিনা জোলি বা ঐশ্বর্যা রাই বচ্চনকে জানি। তবে তাদের পেছনে ফেলে এবার সামনে এসেছে সৌদি আরবের রানি ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর নাম।
সাধারণত সৌদি রাজপরিবারের কোনো নারীকে দেখা যায় না। তাদের ছবিও ইন্টারনেটে পাওয়ার উপায় নেই। কেননা পর্দানশীল পরিবারের কারো ছবি প্রকাশ্যে আসে না।
সম্প্রতি এক সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এরপর থেকেই তাকে বিশ্বের সুন্দরী বলে দাবি করছে শোবিজ পাড়ার বিভিন্ন গণমাধ্যম।
মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখোয়াবয়েব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।
ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা, বর্তমান রানি। তিনি ১৯৮৬ সালে ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন বলে জানা গেছে।
সম্প্রতি তিনি এমবিএ পাস করেছেন। তেল সমৃদ্ধ দেশগুলোর জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শ্রেষ্ঠ। মুসলিম বিশ্বের শ্রেষ্ট ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।
সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন ফাতিমা। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।
সৌদি আরবে ‘রানি’ বলতে কিছু নেই। বাদশার স্ত্রীদের রানির মর্যাদা দেয়া হয় না। তাদের রাষ্ট্রীয় কোনো ক্ষমতা নেই। এজন্য ফাতিমা কুলসুমকে রানি বলা কতটুকু সমীচীন তা প্রশ্নবিদ্ধ। আর ফাতিমা কুলসুম বলতে বাদশা সালমানের কোনো মেয়ে আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
কোরা ডকটম নামের এক ওয়েবসাইটে সৌদি রাজসভার সাবেক কর্মকর্তা জন বারগেস লিখেছেন, সৌদি আরবে কোনো রানির রাষ্ট্রীয় ক্ষমতা নেই। এছাড়া ফাতিমা কুলসুম নামে বাদশা আব্দুল্লাহর কোনো মেয়ে নেই, তিনি উপস্ত্রীর মেয়ে কিনা তাও জানা যায় না। ৪৩ বছর বয়সী প্রিন্সেস হাসসা বাদশা সলমানের মেয়ে। যিনি প্যারিসে কুকুরকে হত্যার দায়ে ২০১৬ সালে বেশ আলোচিত হয়েছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি