সিলেট | |
প্রকাশিত: 3:15 PM, May 12, 2021
বিশ্বভূবন ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। করোনার ভারতীয় ধরনকে উদ্বেগের বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এরই মধ্যে এই ধরন বিশ্বের অন্তত ৪৪ দেশে পাওয়া গেছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, অক্টোবরে ভারতে করোনার বি.ওয়ান.সিক্সওয়ানসেভেন ধরনের সন্ধান মেলে। তারপর থেকে এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতাভুক্ত ৪৪টি দেশে এই ধরন মিলেছে।
ওপেন অ্যাক্সেস ডেটাবেসে ৪ হাজার ৫০০টি নমুনা আপলোড করা হয়েছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও ৫টি দেশ থেকে এই ধরন শনাক্ত হওয়ার রিপোর্টও পেয়েছে। ভারতের বাইরে সবচেয়ে বেশি এই ধরন পাওয়া গিয়েছে ব্রিটেনে।
সপ্তাহের শুরুতে এই ধরনের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, বি.ওয়ান.সিক্সওয়ানসেভেন ধরন গোটা বিশ্বের জন্য চিন্তার। এই ধরন আগের সব ধরনের চেয়ে আরও বেশি ভয়ংকর।
বুধবার (১২ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বি.ওয়ান.সিক্সওয়ানসেভেন ধরন ছড়িয়ে পড়ার প্রবণতা বেশি। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে জানানো হয়েছে, এই ধরনের বিস্তার, অন্যান্য আরও সংক্রমণ যোগ্য ধরনের পাশাপাশি মৃত্যুর হার বাড়িয়ে তোলে।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই ভারতের অবস্থান। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।
ভারতে হাসপাতাল রোগীতে ভর্তি। অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের ব্যাপক সংকট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি