সিলেট | |
প্রকাশিত: 12:05 PM, September 9, 2020
বিশ্বভূবন ডেস্ক:
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। ভাইরাসটির অব্যাহত আক্রমণ কিছুটা কমলেও গত একদিনে প্রায় আড়াই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মৃতদের অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিলের নাগরিক।
বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৪৭ হাজার ৮৩৬ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ৯৭ হাজার ৬৮৫ জন। এতে করে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৬৪২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫ হাজার ৭০ জন। এর আগের দিন মারা যান ৩ হাজার ৮৪৬ জন। এ নিয়ে প্রাণহানি ৯ লাখ ১ হাজার ৬২৯ জনে ঠেকেছে। আর সুস্থতা লাভ করেছেন ১ কোটি ৯৮ লাখ ২০ হাজার ১৬২ জন।
এখন পর্যন্ত ইউরোপের কয়েকটি দেশ ও উৎপত্তিস্থল চীনে নিয়ন্ত্রণে ভাইরাসটি। তবে দেশগুলো স্বাভাবিক অবস্থায় ফিরলেও মুক্ত হচ্ছে না পুরোপুরি। এখনও প্রতিদিনই কমবেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ১৪ হাজার ২১৩ জন মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৪ হাজার ৩২ জন। সংক্রমণে ২তে থাকা ভারতে আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৬৭ হাজার ৪৩৬ জন। প্রাণহানি বেড়ে ৭৩ হাজার ৯২৩ জনে ঠেকেছে। ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪১ লাখ ৬৫ হাজার ১২৪ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ২৭ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল মঙ্গলবার পর্যন্ত দেশে করোনায় আক্রান্তের হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ২৫১ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৫৫২ জনের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি