সিলেট | |
প্রকাশিত: 11:44 AM, August 5, 2020
বিশ্বভূবন ডেস্ক:
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। এছাড়া বিস্ফোরণে কমপক্ষে ৪ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। বন্দরের রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, হতাহতের ঘটনায় বুধবার থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে লেবাননে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘ ট্রাইব্যুনালের রায়ের আগ দিয়ে এ বিস্ফোরণের কারণ এখনও অস্পষ্ট।
প্রসঙ্গত, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বিস্ফোরণ এলাকার বেশ কয়েকটি ভবন ধসে পড়ে। বলেবানন থেকে ১৫০ মাইল দূরে এই কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান স্থানীয়রা। অনেক ভবনের জানালার কাঁচ ভেঙে গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি