সিলেট | |
প্রকাশিত: 2:15 PM, November 2, 2020
বিশ্বভূবন ডেস্ক:
না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ ব্রিটিশ সাংবাদিক ও লেখক রবার্ট ফিস্ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট-এর একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ওই সংবাদমাধ্যমে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফিস্ক।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার অসুস্থ হয়ে পড়ায় আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের ভিনসেন্ট হাসপাতালে এ সাংবাদিককে ভর্তি করা হয়।
আইরিশ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনি স্ট্রোক করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয়।
২০১৫ সালে নিউইয়র্ক টাইমস তাকে ব্রিটেনের পররাষ্ট্র নীতি বিষয়ক সবচেয়ে জনপ্রিয় সাংবাদিক হিসেবে আখ্যা দেয়। সাংবাদিক জীবনে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন প্রতিবেদনের জন্য বেশ কিছু সম্মানজনক পুরষ্কারে ভূষিত হন ফিস্ক।
জীবনের ঝুঁকি নিয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তথ্য সংগ্রহ এবং নিরপেক্ষতার সঙ্গে তা প্রকাশের জন্য এই ব্রিটিশ সাংবাদিক বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিলেন। কৈশোরেই তার সাংবাদিকতার যাত্রা শুরু। মাত্র ১২ বছর বয়সেই তিনি সাংবাদিক হওয়ার বিষয়ে মনস্থির করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি