সিলেট | |
প্রকাশিত: 4:00 PM, March 7, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ভারতের এক লাখের বেশি ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়েছে। আর এসব হামলার অনেকগুলোর সঙ্গেই চীন ও পাকিস্তান জড়িত।
ভারতের কম্পিউটার বিষয়ক জরুরি সেবা সংস্থা বা ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম দেশটির রাজ্যসভাকে এ তথ্য দিয়েছে। শনিবার (৭ মার্চ) এ খবর প্রকাশ করেছে পার্সটুডে।
ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম বলেছে, গত পাঁচ বছরে ভারতের ১ লাখের বেশি ওয়েবসাইট হ্যাক হয়েছে। আর এর সঙ্গে বাইরের দেশের হ্যাকাররাই জড়িত।
জানা গেছে, যেসব দেশের হ্যাকাররা ভারতীয় ওয়েবসাইটগুলোতে হামলা চালিয়েছে সেগুলো হলো- চীন, পাকিস্তান, ফ্রান্স, নেদারল্যান্ড, রাশিয়া, সার্বিয়া, তাইওয়ান ও তিউনিশিয়া। তবে অধিকাংশ হামলার সঙ্গে চীন ও পাকিস্তানের হ্যাকাররাই জড়িত।
ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিমের দেওয়া তথ্য মতে, ২০১৫ থেকে ২০১৯ সময়ের মধ্যে ২০১৬ সালেই ভারতের ওয়বসাইটগুলোতে সবচেয়ে বেশি সাইবার হামলা হয়েছে। প্রায় ৩৩ হাজার ওয়েবসাইটে হামলা হয়েছে ওই বছর। এছাড়া ২০১৮ সালে ১৭ হাজার ৫৬০টি ভারতীয় ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে। আর গত বছর হামলা হয়েছে দেশটির ২১ হাজার ৭৬৭টি ওয়েবসাইটে।
তবে এসব হামলায় কী পরিমাণ আর্থিক ও অন্যান্য ক্ষয়ক্ষতি হয়েছে তা জানায়নি কর্তৃপক্ষ। অবশ্য এটা নিশ্চিত করেছে যে, এসব হামলার কারণে বড় ধরনের সাইবার ঝুঁকিতে পড়েছে ভারত।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি