সিলেট | |
প্রকাশিত: 8:39 PM, January 29, 2020
বিশ্বভুবন ডেস্ক:: ভারতের মহারাষ্ট্রে মুখোমুখি সংঘর্ষের পর বাস ও অটোরিকশা ডোবায় পড়ে ২৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩২ জন। বুধবার স্থানীয় এক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাজ্যের নাশিক জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে সুহাস দেশমুখ নামের ওই কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন।
তিনি বলেন,‘উভয় যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং এর ফলে যান দুটি রাস্তার পাশের ডোবায় পড়ে যায়।’ নিহতদের মধ্যে দুই বছরের দুই শিশু রয়েছে। উদ্ধারকারীরা হতাহতদের উদ্ধারে সারারাত কাজ করেছে।
বিশ্বের যে কয়টি দেশে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয় ভারত তার মধ্যে অন্যতম। ২০১৭ সালে দেশটিতে চার লাখ ৬৪ হাজার ৯১০টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় নিহত হয়েছে প্রায় এক লাখ ৪৮ হাজার লোক।
প্রভাতবেলা /২৯-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি