সিলেট | |
প্রকাশিত: 8:51 PM, September 16, 2016
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিয়ের বর সহ ৮জনের প্রাণহানি ঘটেছে। ঘটনাটি ঘটেছে ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরযাত্র্রীবাহী মাইক্রোবাসকে এনা পরিবহনের একটি বাস
ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
.
মাও: আবু সুফিয়ান। মৌলভীবাজারের কমলগঞ্জ
উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রূপষপুর
গ্রামের আদিউর রহমান সরফর এর ছেলে। অত্যন্ত নম্র-ভদ্র আলেমে দ্বীন মাওঃ আবু সুফিয়ান বিয়ের জন্য পাত্রী নির্বাচন করেন ব্রাম্মনবাড়িয়ার বিজয়নগরের মাওঃ আবু হানিফা’র মেয়ে মাহমুদা ইয়াসমীন’কে।
.
আজ ১৬ সেপ্টেম্বর ছিলো মাওঃ আবু সুফিয়ানের শুভ বিবাহ। জীবন সাথীকে বরণ করতে ভোর বেলায় একটি মাক্রোবাসে ৮জন যাত্রী সহ রওয়ানা দেন ব্রাম্মানবাড়িয়া কনের পিত্রালয়ের উদ্দেশ্যে। সাথে যাত্রী হিসেবে ছিলেন তাঁর পিতা আদিউর রহমান সরফর, ছোট ভাই কামরান আহমদ, চাচা মতিউর রহমান মুর্শিদ, চাচাতো ভাই ( ১০বছরের শিশু) আলী হোসেন, মামা দুরূদ মিয়া, এলাকার বিশিষ্ট ব্যক্তি হাজী আব্দুল হান্নান, আত্নীয় সাইদুর রহমান সোহাগ, মুকিত চৌধুরী মুক্তার, জাকির হোসেন।
.
বুক ভরা আশা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে তাদের গাড়ি যখন ব্রাম্মনবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার শশই ইসলামপুর এলাকায় পৌছে তখন এনা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে বর মাওঃ আবু সুফিয়ান সহ ৮জন নিহত হন। যাত্রীদের মধ্যে বরের ভাই ও গাড়ি চালক বেঁচে থকলেও অবস্থা আশংকা জনক। আব্দুল হাই ইদ্রিছ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি