সিলেট | |
প্রকাশিত: 3:49 PM, January 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:: সিলেটের কোম্পানীগঞ্জ ও সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত মিডিয়া অফিসার মো. সামিউল আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল সোমবার (২০ জানুয়ারি) বিকাল ৩টায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সিলেটের কোম্পানীগঞ্জ থানার দলইরগাঁও পূর্বপাড়ায় অভিযান চালিয়ে কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. ইসলাম উদ্দিন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। ইসলাম উদ্দিন কোম্পানীগঞ্জের দলইরগাঁওয়ের মৃত ইছহাক আলীর ছেলে।
উদ্ধারকৃত ইয়াবাসহ ইসলাম উদ্দিনকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গতকাল সোমবার র্যাব-৯ এর আরেকটি দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার মৌয়াকুড়া গ্রামে অভিযান চালায়। এসময় ৩৬ বোতল বিদেশি মদসহ মো. মানিক মিয়া (২৮) নামের একজনকে আটক করা হয়। সে বিশ্বম্ভরপুর থানার কাইতকোন গ্রামের ফজর আলীর ছেলে।
উদ্ধারকৃত মদসহ মানিককে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করেছে র্যাব।
প্রভাতবেলা /২১-জানুয়ারি-২০/ তৌহিদ’জিহান

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি