সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১২, ২০২০
প্রতিনিধি, মাধবপুর(হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে ডাব ভর্তি পিকআপ ভ্যানে করে গাঁজা পাচারের সময় ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান আটক করা হয়।
আটককৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার সোহেল মিয়া (৩০), টঙ্গীবাড়ী উপজেলার হামাইল গ্রামের লাভলু শেখ ওরফে তাজুল ইসলাম (৩৫) ও বাকেরগঞ্জ উপজেলার মঙ্গলসিং গ্রামের হাছান হাওলাদার(২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় ডাব বোঝাই একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ওই ৩ জনকে আটক করা হয়।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে আমরা ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছি ও ৩ মাদক পাচারকারীকে আটক করেছি। এছাড়া মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি পিকআপ ভ্যান আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি