মাধবপুরে গাড়ি চাপায় ২ ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৭

সংবাদদাতা, মাধবপুর: ১৩ জানুয়ারি শুক্রবার রাত ১০ টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ট্রাক চাপায় দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন- তেলিয়াপাড়া গ্রামের ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ইলিয়াস উদ্দিন হৃদয় (২২) ও অঞ্জন দেবের ছেলে বৃন্দাবন সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হৃদয় দেব (২১)। ঢাকা-সিলেট মহাসড়কের তেলিয়াপাড়া নোয়াহাটি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোটর সাইকেল দিয়ে ৩ কলেজ ছাত্র তেলিয়াপাড়া যাবার সময় নোয়াহাটি নামক স্থানে পৌছালে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই কলেজছাত্র নিহত হন। অপরদিকে আহত ব্যক্তিকে সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পিয়াস ভট্টাচার্য ধীরেশ ভট্টাচার্যরে ছেলে ও সিলেট এমসি কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।

সর্বশেষ সংবাদ